আজ শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬

 শিরোনাম
ভালো কাজে অবিচল থাকার প্রতিদান সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, সুখবরের অপেক্ষায় বাংলাদেশিরা শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা নিহত , আশঙ্কাজনক বড় ভাই শিক্ষায় প্রবাসীদের অর্থ বিনিয়োগের আহ্বানঃ সিলেটে শিক্ষামন্ত্রী কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে মৌলভীবাজারের ডলি এমপি নির্বাচিত বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও সরকারি কলেজের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ বরণ পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা, গোলাপগঞ্জের যুবক আটক ফের চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী আরিফুল

তানজিলাকে ফ্রান্সে নিয়ে জানলেন সে অন্যের বড়লেখার নাজিম

তানজিলাকে ফ্রান্সে নিয়ে জানলেন সে অন্যের বড়লেখার নাজিম

বড়লেখার পূর্ব হাতলিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফ্রান্স প্রবাসী নাজিম উদ্দিন তিন বছর আগে পারিবারিকভাবে ভিডিও কনফারেন্সে বিয়ে করেন পৌরসভার হাটবন্দ এলাকার মৃত তছির আলীর মেয়ে তানজিলা আক্তার ছামিয়াকে। পরে ছামিয়াকে ফ্রান্সে পাঠাতে নাজিম উদ্দিনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেন শাশুড়ি আমিনা বেগম, শ্যালক তামিম আহমদ ও খালা শাশুড়ি তানিসা জান্নাত ইবা।

 

স্ত্রী তানজিলা আক্তার ছামিয়াকে নিজের টাকায় ফ্রান্সে নিয়ে কিছুদিন ঘর-সংসার করার পর নিজাম উদ্দিন জানতে পারেন তানজিলা আরেক প্রবাসীর স্ত্রী। ওই প্রবাসী (তারেক আহমদ) ও তার মা-ভাইয়ের প্ররোচনায় তানজিলা বৈধ স্বামী নিজাম উদ্দিনের বিরুদ্ধে ফ্রান্সে মিথ্যা মামলা করে তাকে ছয় মাস জেল খাটিয়েছেন। এর মধ্যে তানজিলা আক্তার ছামিয়া পালিয়ে যান।

 

নিঃস্ব ফ্রান্স প্রবাসীর মা রানিয়া বেগম প্রতারণা করে ছেলের কাছ থেকে নেওয়া টাকা ফেরত ও ন্যায়বিচারের দাবিতে গত ৩ সেপ্টেম্বর নিজাম উদ্দিনের শাশুড়ি আমিনা বেগম, শ্যালক তামিম আহমদ ও খালা শাশুড়ি তানিসা জান্নাত ইবাকে আসামি করে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

 

এ ব্যাপারে ফ্রান্স প্রবাসী নিজাম উদ্দিনের বাবা খলিলুর রহমান সংবাদ সম্মেলন করেছেন।

 

আসামি আমিনা বেগম, তামিম আহমদ ও তানিসা জান্নাত ইবা বলেন, নাজিম উদ্দিন তার স্ত্রীকে লন্ডন পাঠানোর খরচ বাবদ টাকা দিয়েছে। সে লন্ডন থেকে তার স্ত্রীকে ফ্রান্সে নিয়েও গেছে। এর পরের ঘটনার দায় তাদের নয়। যেহেতু আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতই ফয়সালা দেবেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)