আজ সোমবার | ০২ মার্চ ২০২৬

সিলেটে আগামীকালের আবহাওয়া নিয়ে সুসংবাদ

সিলেটে আগামীকালের আবহাওয়া নিয়ে সুসংবাদ

সিলেটসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। গত কয়েকদিনের ঠান্ডায় বলতে গেলে জনজীবন প্রায় কাবু।
 

এ অবস্থায় সামান্য হলেও সুসংবাদ দিয়েছে সিলেট আবহাওয়া অফিস। তারা জনিয়েছে, আগামী ২৪ ঘন্টায় এ অঞ্চলের তাপমাত্রা সামান্য হলেও বাড়তে পারে।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট আঞ্চলিক আবহাওয়া  অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

তারা জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

 

আর সর্বনি¤œ তাপমাত্রা তার প্রায় অর্ধেক, ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টাও কুয়াশাচ্ছন্ন থাকার আভাস দিয়েছে তারা। তবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে বলেই তারা মনে করছেন।

 

আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘন থেকে হাল্কা কুয়াশা থাকতে পারে।

 

বুধবার সিলেটে সুর্যোদয় হবে সকাল ৬টা ৩৯ মিনিটে আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯মিনিটে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)