আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

জকিগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

জকিগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

জকিগঞ্জে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির এক মোটরসাইকেলের ধাক্কায় জুবায়ের আহমদ (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের আহমদ বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়ার ছেলে এবং স্থানীয় জামিয়া মাদানিয়া দারুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফিরছিল জুবায়ের। শাহগলী বাজারের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে তার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফেলে যায়। জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মোবাইল ফোনটি উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, ফোনের সূত্র ধরে ঘাতক চালককে শনাক্ত ও আটকের প্রচেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাত্র নয় বছর বয়সী জুবায়েরের এমন আকস্মিক মৃত্যুতে পুরো বারহাল ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বোরহানপুর গ্রামের আকাশ-বাতাস। সামান্য অসতর্কতা আর গতির নেশা কীভাবে একটি পরিবারের স্বপ্ন প্রদীপ নিভিয়ে দিল, তা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)