আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

২১ বছর পর ‘শ্বশুরবাড়ির এলাকায়’ আজ আসছেন তারেক রহমান

২১ বছর পর ‘শ্বশুরবাড়ির এলাকায়’ আজ আসছেন তারেক রহমান

ছবিঃ সংগৃহীত


সিলেটেই তাঁর শ্বশুরবাড়ি। যুক্তরাজ্যে থাকতে একাধিক অনুষ্ঠানে সিলেটকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলেও উল্লেখ করেছেন তিনি। সেই সিলেটে প্রায় ২১ বছর পর আসছেন তারেক রহমান। এরমধ্যে অবশ্য ১৭ বছরই ছিলেন যুক্তরাজ্যে নির্বাসনে। সবশেষ যখন সিলেট আসেন তখন তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ন মহাসচিব। এবার আসছেন দলের প্রধান হিসেবে।

অবশ্য ২৫ ডিসেম্বর যুক্তরজ্যে থেকে ফেরার পথে তারেককে বহনকারী বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই অবতরণ করে। সিলেটে কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে ঢাকায় রওয়ানা দেয় ফ্লাইটটি। তবে নিরাপত্তার স্বার্থে সেদিন বিমান থেকে নামেননি তারেক রহমান।

নির্বাচনী প্রচার শুরু করতে আজ বুধবার (২১ জানুয়ারি) সিলেট আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে বিমানযোগে সিলেটে আসার কথা রয়েছে তার। রাতে বিমানবন্দরের পাশ্ববর্তী একটি পাঁচতারকা হোটেলে রাত্রিযাপন করবেন তিনি।

বৃহস্পতিবার সকালে সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতের মধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। এরপর সকাল ১১ টায় নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। এটিই হবে আসন্ন নির্বাচনে বিএনপির প্রথম জনসভা।

তারেক রহমানের সফর সফলে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিচ্ছি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। জনসভা সফরে প্রতিদিনই তারা মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচী পালন করছেন। এছাড়া তারকেকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগর।

তারেক রহমানের জনসভার জন্য আলিয়া মাদ্রাসা মাঠও প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে মঞ্চ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সবমিলিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

তারেক রহমানের সফর উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমানকে বরণ করতে পুরো সিলেট প্রস্তুত। প্রিয় নেতার জন্য সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষায় আছে।

কাইয়ুম চৌধুরী বলেন, তিনি শুধু আমাদের দলের চেয়ারম্যান নন, তিনি সিলেটের পরম আত্মীয়। সিলেটবাসী অতিথিপরায়ণ- আমরা অতিথিকে সম্মান ও সমাদর করতে জানি। সিলেট থেকেই তিনি সারাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

তিনি বলেন, আমরা আশা করছি বৃহস্পতিবারের জনসভায় তিনলক্ষাধিক মানুষের সমাগম হবে। সে রকমই প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জনসভায় সিলেটের পাশাপাশি সুনামগঞ্জের ৫ আসনের বিএনপির প্রার্থীসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেবেন।

এদিকে, তারেক রহমানের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।

বিএনপির নেতা-কর্মীরা জানান, আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এছাড়া একাধিক পথ সভায়ও বক্তব্য দিতে পারেন।

এরআগে সবশেষ ২০০৫ সালে সিলেটে এসেছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সিলেটে বিএনপির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তিনি। সিলেট জেলা স্টেডিয়ামে ওই সম্মেলনকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক সাড়া পড়েছিলো। এর ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক। এবার তিনি বিএনপির চেয়ারম্যান। চেয়ারম্যান হওয়ার পর ঢাকার বাইরে সিলেটেই প্রথম আসছেন তিনি।

সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতের মধ্যমে নির্বাচনি প্রচার শুরু করা বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘ দিনের রেওয়াজ; বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও সেই পথে হাঁটছেন।

বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেন জিয়াউর রহমান। ১৯৯১ সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেটে থেকে প্রচারাভিযান শুরু করেন খালেদা জিয়াও।

সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।

এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তিনি।

প্রসঙ্গত, তারেক রহমানের শ্বশুর বাড়ি সিলেটে দক্ষিণ সুরমায়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)