আজ শুক্রবার | ২০ মার্চ ২০২৬

কাতারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার লিটন নিহত

কাতারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার লিটন নিহত

ছবিঃ সংগৃহীত


কাতারে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক প্রবাসী নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) কাতারের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত চারতলা ভবন থেকে মাথা ঘুরে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত প্রবাসীর নাম লিটন দাস (২৩)। তিনি কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার বাসিন্দা নান্টু দাসের ছেলে।
 


লিটন দাসের বন্ধু জামিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কাজের সময় হঠাৎ মাথা ঘুরে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান লিটন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি যান। লিটনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)