আজ মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬

ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: কুলাউড়ায় ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: কুলাউড়ায় ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এসময় জামায়াত আমির বলেন, ‘যারা বুক চিতিয়ে এ দেশকে নতুন করে অবস্থান তৈরি করে দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।’

ডা. শফিকুর রহমান বক্তব্যের শুরুতে স্থানীয় উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘দেশের দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে।’

এছাড়া বিমানে লোকসান হয় দুর্নীতির জন্য উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে প্রাধান্য দিয়ে তা চিরতরে বন্ধ করা হবে। কারণ জামায়াতের একমাত্র লক্ষ্য চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া।’

ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সকল নাগরিকের যেখানে কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে বক্তব্য শেষ করেন জামায়াত আমির। জনসভা শেষে মঞ্চে জামায়াতের প্রার্থীদের পরিচয় করে দেন তিনি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)