আজ বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে দাঁড়িপাল্লাই বিজয়ী হবে গোলাপগঞ্জে: সেলিম উদ্দিন

নির্বাচনে দাঁড়িপাল্লাই বিজয়ী হবে গোলাপগঞ্জে: সেলিম উদ্দিন

সিলেট-৬ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী ও ঢাকা (উত্তর) জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেছেন, আপনার সঠিক ভোট প্রয়োগের মাধ্যমে আগামী জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। আপনাদের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে আগামী দিনের উন্নয়ন। ভোট হলো আপনাদের বমানত। তাই এই ভোটটি সঠিক জায়গায় না দিলে বিগত দিনের মতো হয়ত উন্নয়ন বঞ্চনার শিকার হবে।

 

সেলিম উদ্দিন বলেন, আমি বিজয়ী হলে ২-৩বছরের মধ্যে গোলাপগঞ্জের সাথে বাঘার সংযোগ সুরমা নদীর উপর সেতু এবং মীরগঞ্জের সাথে শরীফগঞ্জের কুশিয়ারা নদীর উপর ব্রীজ নির্মাণ করবো। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। এই দুই উপজেলাকে অর্থনৈতিক জোট হিসেবে গড়ে তোলা হবে। এলাকায় প্রাইভেট হাসপাতাল নির্মাণ করা হবে। 
 

 

সোমবার রাতে গোলাপগঞ্জের পৌর শহরে তার (দাঁড়িপাল্লা) প্রতিকের সমর্থনৈ আয়োজিত শেষ নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামী এই জনসভার আয়োজন করেন। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আজিজ জামাল। এহতেশামুল ইসলাম জাকারিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের ১১দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা লোকমান আহমদ, জামায়াতে ইসলামীর নেতা কসওছার হোসেন কেরেশী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ১১দলীয় জোটের উপজেলার সমন্বয়ক জিন্নুর আহমদ চৌধুরী, জাহিদ হোসেন, মাওলানা আব্দুর রহিম, জেলা এনসিপি নেতা নাজিম উদ্দীন শাহান, উপজেলা জেলাখেলাফত মজলিসের নেতা আবুল হোসেন সূফি, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল আহাদ, আব্দুল হান্নান, আবুল মনছুর চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, এনসিপি নেতা নাসিম আহমদ চৌধুরী, আব্দুল হামিদ, আদিলুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর রেহান উদ্দিন রায়হান, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম সাহান, আব্দুল মালিক, মুহিনুল হক, হুমসইয়ুন কবির রুমেল, মাওলানা আতিকুর রহমান, আবুল কালাম, লায়েকুল ইসলাম, সেলিম উদ্দিন, মাওলানা আব্দুল খালিক। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)