আজ মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬

 শিরোনাম
শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর শিশু জোনায়েদের মৃতদেহ উদ্ধার বঞ্চনার অবসান হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর! সিলেটে পুলিশের পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ থাকছে না, দ্রুত কার্যকর লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ হারানো ১০ জনই সুনামগঞ্জে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু, বেশিরভাগই সিলেটের সিলেট থেকে গ্রামীণ ফোনের ব্যাটারি চুরি, আটক ১ কাল থেকে খুলছে সিলেটে সব শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার কুলাউড়ায় মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নিহত ১

বিয়ানীবাজারের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

বিয়ানীবাজারের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালটসহ ভোটের সরঞ্জাম।

আজ বুধবার সকাল থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামাদি কেন্দ্রভিত্তিক পাঠানো শুরু হয়।

বিকেলের মধ্যেই উপজেলার সকল ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

উপজেলা প্রশাসনে সরজমিন গিয়ে দেখা যায়, মাইকযোগে কেন্দ্রভিত্তিক নাম্বার ডেকে কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। এরপর প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি নিয়ে নির্দিষ্ট পরিবহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন।

এরপর আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বার্চনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালটটি হবে গণভোটের।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স-এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)