আজ বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
সিলেটে জোটে দুর্বল জামায়াত সিলেট-৬ আসন: হেভিওয়েট ২ প্রার্থী সেলিম-এমরানের সাথে ব্যাপক আলোচনায় স্বতন্ত্র ফখরুলও বিয়ানীবাজারের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জামায়াত নেতাদের গাড়িতে হামলার অভিযোগ সিলেট-৬: নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকবে সবকটি ভোটকেন্দ্র ভূমিকম্পে কাঁপল সিলেট, উৎপত্তিস্থল গোয়াইনঘাট নির্বাচনের দিন বন্ধ থাকবে যে ৫ ধরনের যানবাহন সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ বিএনপি প্রার্থী এমরানের নির্বাচনে দাঁড়িপাল্লাই বিজয়ী হবে গোলাপগঞ্জে: সেলিম উদ্দিন সিলেট-১ খন্দকার মুক্তাদির সমর্থনে স্মারণকালের বড় ধানের শীষের মিছিল

বিয়ানীবাজারের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

বিয়ানীবাজারের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালটসহ ভোটের সরঞ্জাম।

আজ বুধবার সকাল থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামাদি কেন্দ্রভিত্তিক পাঠানো শুরু হয়।

বিকেলের মধ্যেই উপজেলার সকল ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

উপজেলা প্রশাসনে সরজমিন গিয়ে দেখা যায়, মাইকযোগে কেন্দ্রভিত্তিক নাম্বার ডেকে কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। এরপর প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি নিয়ে নির্দিষ্ট পরিবহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন।

এরপর আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বার্চনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালটটি হবে গণভোটের।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স-এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)