আজ বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি ২০২৬

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবিঃ সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফাহাদ হাসান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত যুবক বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাঠিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে সড়কে পড়েছিলো নিহত যুবকের মরদেহ। এসময় স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার পরিচয় মিলে।

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)