বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সিলেট-৬ আসনের নবনির্বাচিত সাংসদ এমরান আহমদ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মুমিন হাই, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সহ আরো অনেকে।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.