আজ শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬

 শিরোনাম
ভালো কাজে অবিচল থাকার প্রতিদান সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, সুখবরের অপেক্ষায় বাংলাদেশিরা শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা নিহত , আশঙ্কাজনক বড় ভাই শিক্ষায় প্রবাসীদের অর্থ বিনিয়োগের আহ্বানঃ সিলেটে শিক্ষামন্ত্রী কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে মৌলভীবাজারের ডলি এমপি নির্বাচিত বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও সরকারি কলেজের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ বরণ পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা, গোলাপগঞ্জের যুবক আটক ফের চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী আরিফুল

বালাগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

বালাগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

ছবিঃ সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ইসমাইল আলী বালাগঞ্জ ইউনিয়নের কাজীপুর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে।

 

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালজুড় বাজারে ঘটে যাওয়া এ ঘটনাটির তথ্য নিশ্চিত করেছেন, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারোনার ঘটনায় ইসমাইল আলীর বড় ভাই মামুনের সঙ্গে ছাত্রদল কর্মী হাসানের বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসমাইল গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শনিবার বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন যুবক মারা গিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আমরা আইনী ব্যবস্থা নেবো।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)