আজ রবিবার | ১৫ মার্চ ২০২৬

সিলেটে যেখানে মিলছে ৬৫০ টাকায় গরুর মাংস, ক্রেতার উপচেপড়া ভিড়

সিলেটে যেখানে মিলছে ৬৫০ টাকায় গরুর মাংস, ক্রেতার উপচেপড়া ভিড়

ছবিঃ প্রতীকী


সিলেটে ৬৫০ টাকায় মিলছে গরুর মাংস। সরকারি ভর্তুকি দেওয়া এই গরুর মাংস ক্রয়ে প্রতিদিন উপছেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

 

প্রানিসম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম চলছে পহেলা রমজান থেকে। নগরীর মির্জাজাঙ্গাল ও বন্দরবাজার পয়েন্টে বিক্রি হয়েছে ভর্তুকির এই মাংস। প্রতিদিন ক্রেতার সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে সিলেটের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষ উপকৃত হচ্ছেন।

 

জানা গেছে, রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সুলভ মূল্যে গরুর মাংস, মোরগের মাংস ডিম ও দুধ বিক্রি করছে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে। গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে যা সিলেট সিটি করপোরেশনের নির্ধারিত মূল্য ৭৫০ টাকা। কিন্তু তবুও এই দামে তা মিলেনা। বিক্রেতারা নানান ছল ছুতায় ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি করছেন।

 

এছাড়াও প্রতি কেজি ব্রয়লার মোরগ (ড্রেসিং) বিক্রি হচ্ছে ২৪৫ টাকা কেজি যা সাধারণ বাজারে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে (বড় ছাল ছাড়া)। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস ৮ টাকা ও দুধ প্রতি লিটার ৮০ টাকা।

 

প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মির্জাজাঙ্গাল পয়েন্টে নিম্ন আয়ের মানুষের উপছেপড়া ভিড় লক্ষ্য করা যায়। কেউ গরুর মাংস কিনছেন, কেউবা মোরগের। তবে গরুর মাংসের ক্রেতাই বেশি। শেয়ারেও কিনছেন অনেকে।

 

দুপুর ১টার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রানিসম্পদ অধিদপ্তরের এই ট্রাক বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। এখানেও থাকে ক্রেতাদের লাইন।

 

আব্দুল্লাহ (৩২) নামক একজন ক্রেতা বলেন. সরকারের এ উদ্যোগ খুব প্রশংসনীয়। সারা বছর এ উদ্যোগ থাকলে আমরা আরও বেশি উপকৃত হতাম।

 

প্রানিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জুনায়েদ কবীর জানিয়েছেন, আগামী ২৬ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)