ছবিঃ প্রতিকী
বিয়ানীবাজার উপজেলায় বসত ঘর থেকে বদর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় লামা গ্রামের বাসিন্দা বদর উদ্দিনের নিজ বসত ঘরে তার মরদেহ ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সংবাদ পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এমন পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।
বিয়ানীবাজার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.