আজ রবিবার | ১৫ মার্চ ২০২৬

সিলেটে পুলিশের সাড়াশি অভিযানে যারা গ্রেফতার

সিলেটে পুলিশের সাড়াশি অভিযানে যারা গ্রেফতার

সিলেট মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, হকার ও সন্দেহভাজনসহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নেয়া হয়েছে আইনী ব্যবস্থা।
শনিবার (১৪ মার্চ) দুপুরে এসব তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশের অভিযানে মাদকসহ ও মাদকসেবনের দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ আরও জানায়, মহানগরের বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ১২ জন ও মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়া নিয়মিত মামলা ও সন্দেহভাজন হিসেবে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরী এলাকায় পুলিশের পৃথক অভিযানে আরও ৬ জন হকারকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)