আজ শুক্রবার | ২০ মার্চ ২০২৬

৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাওলানা আবু বক্করের ইমামতিতে এ জামাতে মোট ৭ জন মুসল্লি অংশগ্রহণ করেন।

 

এদিকে শুক্রবার হাজীগঞ্জ উপজেলার সাদ্রার দরবার শরীফে পীর মাওলানা ইসহাক সাহেবের ওনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। চাঁদপুর জেলার ৪০ গ্রামের মধ্যে হাজীগঞ্জ উপজেলার ৭-৮ টি গ্রামের মুসল্লিরা ঈদ করবেন সৌদির সাথে মিল রেখে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সীমিত পরিসরে এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এ সময় উপস্থিত মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, ৭ জন নিয়ে ঈদের জামায়াত হয়েছে বিষয়টি জেনেছি। তবে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)