আজ বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে সাড়ে ৩৯ লাখ টাকার ইয়াবা জব্দ গানের আসরে হামলার ঘটনায় আপোষ : মাজারে মাইক বাজানো যাবে না, গানেও বিধিনিষেধ জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ১০ নৌকা ধ্বংস, একজন কা রা দ ণ্ড ডাব চুরির অভিযোগে দুইজনকে জুতাপেটা, বড়লেখার ভিডিও ঘিরে তোলপাড় শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সিলেটের বিশ্বনাথে বাউলগানের আসরে হামলা: মামলা নেই, গ্রেপ্তারও নেই ঈদ পরবর্তী পর্যটকে মুখর সিলেট যে কারণে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সিলেটসহ দেশের সব পেট্রোল পাম্প জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক সিলেট সহ সারা দেশে আগামী ৫ দিনের আবহাওয়া নিয়ে যে বার্ত দিচ্ছে অধিদপ্তর

জকিগঞ্জে সাড়ে ৩৯ লাখ টাকার ইয়াবা জব্দ

জকিগঞ্জে সাড়ে ৩৯ লাখ টাকার ইয়াবা জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৮২৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৯ লক্ষ ৭০ হাজার টাকা।

 


বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লোহারমহল বিওপি এর টহল দল শূন্য লাইন থেকে প্রায় ৩০০ গজ ভিতরে সুপরাকান্দি এলাকার রাস্তায় একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে। গাড়ি থেকে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

 

অভিযানে ৪ হাজার ৮২৬ পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত সব মালামালের মোট সিজার মূল্য ধরা হয়েছে ৩৯ লক্ষ ৭০ হাজার টাকা।
 

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে তিনি উল্লেখ করেন।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)