আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬

 শিরোনাম
দেশের সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ সিলেটে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সত্ত্বেও বন্ধ সব পেট্রোল পাম্প জকিগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজ, সন্ধান কামনা কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে তিন ভাইর মৃত্যু শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান দখল-দূষণে বিলুপ্তির পথে স্রোতস্বিনী লোলা খাল, উদ্ধার ও খননের দাবি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ও ৩ দিন শ্রেণিকক্ষে ক্লাস দাম বাড়ছে না আগের মতোই থাকছে জ্বালানি তেলের দাম এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

সিলেটে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সত্ত্বেও বন্ধ সব পেট্রোল পাম্প

সিলেটে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সত্ত্বেও বন্ধ সব পেট্রোল পাম্প

ধর্মঘট আহ্বানের কয়েক ঘন্টা পর প্রত্যাহারের ঘষেণা দিলেও সিলেটে এখন পর্যন্ত বন্ধ রয়েছে সব পেট্রোল পাম্পের কার্যক্রম। বিক্রি হচ্ছে না রেকান ধরণের জ্বালানী তেল ও গ্যাস। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

 

বৃহস্পতিবার সকালে সিলেটের সব পেট্রোল পাম্পে তেল গ্যাস বিক্রি বন্ধ থাকতে দেভা যায়।

 

এরআগে পাম্পে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়কে অযৌক্তিক দাবি করে বুধবার রাত ১০টার দিকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেন পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিকরা।

 

তবে প্রশাসনের হয়রানি বন্ধের আশ্বাসে ভোররাত ৩ টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সিলেট পেট্রোল পাম্প মালিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম আদনান। কিন্তু এমন আশ্বাস দিলেও ভোর থেকেই পাম্পগুলোতে তেল, গ্যাস বিক্রয় বন্ধ রয়েছে।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে মালিক এসোসিয়েশনের এক সভা আহ্বান করা হয়েছে। সেই সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে পাম্পের স্বাভাবিক কার্যক্রম সচল হবে কি না।

 

ভোর থেকে পাম্প গুলোতে গিয়ে তেল, গ্যাস না পেয়ে হতাশ বাইকার ও চালকরা। তারা বলছেন,,বন্ধ ঘোষণার ব্যাপারে তারা জানেন না। দূরপাল্লায় যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেকেরই। চাকুরিজীবীরাও চরম বিপাকে। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন৷

 

ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, বুধবার বিকেলে আইনের ব্যত্যয় ঘটিয়ে সিলেটের এক পাম্প মালিকের দু'টি পাম্পের একটিতে ট্যাগ কর্মকর্তা, র‍্যাবের ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃক হিসাব না রাখার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরটিতে এক পাম্পের তেল আরেক পাম্পে নেওয়ার দায়ে জরিমানা করা হয়। এসময় মালিককে বিনা কারনে ৬ ঘন্টা পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

 

এছাড়াও ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনবরত হিসাব নেওয়া, পাম্পে পুলিশ নিয়োগ, ছয়টি পাম্পে জরিমানা আদায়ের অভিযোগ করেন তারা।

 

ভোরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান জানান, ধর্মঘট চলাকালে প্রশাসনের পক্ষ থেকে সিলেটের পুলিশ কমিশনারের সাথে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে, আইন না বুঝে ফিলিং স্টেশনে হয়রানি করা হবেনা - এমন আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন তারা।

 

উদ্ভুত পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সাথে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)