আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬

 শিরোনাম
দেশের সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ সিলেটে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সত্ত্বেও বন্ধ সব পেট্রোল পাম্প জকিগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজ, সন্ধান কামনা কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে তিন ভাইর মৃত্যু শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান দখল-দূষণে বিলুপ্তির পথে স্রোতস্বিনী লোলা খাল, উদ্ধার ও খননের দাবি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ও ৩ দিন শ্রেণিকক্ষে ক্লাস দাম বাড়ছে না আগের মতোই থাকছে জ্বালানি তেলের দাম এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

দেশের সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

দেশের সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

দেশের সব দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। জ্বালানি–সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন দোকানমালিকেরা।

 

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় জ্বালানি–সংকটের কারণে দেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এ সরকারকে সহযোগিতার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানানো হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)