আজ সোমবার | ১৩ এপ্রিল ২০২৬

 শিরোনাম
কানাইঘাট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ চারজন আটক সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী’ হৃদয় গ্রেপ্তার বিয়ানীবাজারে ২৩ দিন ধরে অনুপস্থিত ইউপি চেয়ারম্যান, সদস্যরা বলছেন ‘বিদেশে’ বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারী ও শিশুসহ আহত ৭ সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত সিলেটে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার সিলেটে বন্ধুর বোনের অশ্লীল ভিডিও ধারণ, যুক্তরাজ্য প্রবাসী গ্রেপ্তার বিয়ানীবাজারে ১০ বছরের সাজা প্রাপ্ত ডাকাত রহিম গ্রেফতার বিয়ানীবাজারে পালিয়ে যাওয়া দুই আসামী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত সিলেটে মুখোমুখি সংঘাত এড়াতে একসাথে খাদে পড়ল দুই বাস

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ছবিঃ সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তার রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, ইয়াবার একটি বড় চালান আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে বুধবার রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই শেখ কামরুল ইসলাম, এএসআই ফজলে আজিম, সন্তোষ কুমার বিশ্বাস, ও সুলতান আহমদসহ পুলিশের অন্যান্য সদস্যরা। অভিযানকালে মাহমুদ হাসান রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল ও রাসেলের ব্যবহৃত একটি রেডমি মুঠোফোন ফোন জব্দ করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

 

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান,  চার হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুজন পালিয়েছে। তবে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুইজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।  

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)