আজ সোমবার | ১৩ এপ্রিল ২০২৬

 শিরোনাম
কানাইঘাট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ চারজন আটক সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী’ হৃদয় গ্রেপ্তার বিয়ানীবাজারে ২৩ দিন ধরে অনুপস্থিত ইউপি চেয়ারম্যান, সদস্যরা বলছেন ‘বিদেশে’ বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারী ও শিশুসহ আহত ৭ সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত সিলেটে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার সিলেটে বন্ধুর বোনের অশ্লীল ভিডিও ধারণ, যুক্তরাজ্য প্রবাসী গ্রেপ্তার বিয়ানীবাজারে ১০ বছরের সাজা প্রাপ্ত ডাকাত রহিম গ্রেফতার বিয়ানীবাজারে পালিয়ে যাওয়া দুই আসামী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত সিলেটে মুখোমুখি সংঘাত এড়াতে একসাথে খাদে পড়ল দুই বাস

কানাইঘাট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ চারজন আটক

কানাইঘাট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ চারজন আটক

সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তে পৃথক অভিযানে এক রোহিঙ্গা নাগ‌রিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে দালাল চক্রের এক সদস্য রয়েছেন বলে জা‌নিয়েছে বি‌জি‌বি। গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এ অভিযান পরিচালনা করে।



বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কানাইঘাট উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালায় ডোনা বিওপির একটি টহল দল। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় মো. আলী হোসাইন (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। তাঁর কাছ থেকে ২ হাজার ৩৯০ টাকা, একটি মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসাইন জানান, ভারতের হায়দরাবাদে থাকা পরিবারের কাছে যাওয়ার জন্য দালাল চক্রের সহায়তায় তিনি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদকেও (২৩) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুমেলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়।



এদিন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার পূর্ব কারাবাল্লা এলাকায় আটগ্রাম বিওপির টহল দল পৃথক অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারত যাওয়ার সময় নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা মো. রুবেল শেখ (৩৩) এবং যশোরের মনিরামপুর উপজেলার মোছা. শাহানাজকে (৪০) আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১৮ হাজার ৭৬০ টাকা, একটি মুঠোফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। বি‌জি‌বি জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, রুবেল শেখ উন্নত চিকিৎসার জন্য এবং শাহানাজ চাকরির জন্য ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।



এসব তথ্য নিশ্চিত করেন জ‌কিগঞ্জ ব‌্যাটা‌লিয়ন ১৯ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত সুরক্ষা জোরদারে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)