আজ রবিবার | ১২ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারী ও শিশুসহ আহত ৭ সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত সিলেটে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার সিলেটে বন্ধুর বোনের অশ্লীল ভিডিও ধারণ, যুক্তরাজ্য প্রবাসী গ্রেপ্তার বিয়ানীবাজারে ১০ বছরের সাজা প্রাপ্ত ডাকাত রহিম গ্রেফতার বিয়ানীবাজারে পালিয়ে যাওয়া দুই আসামী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত সিলেটে মুখোমুখি সংঘাত এড়াতে একসাথে খাদে পড়ল দুই বাস বৃষ্টি যেভাবে রহমত বয়ে আনে জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, দুই দিনের ব্যবধানে মারা গেলো দু’জন

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত

ছবিঃ অনলাইন


সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এ কম্পন টের পান স্থানীয়রা।

 

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও।

 

এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি হয় এবং সিলেটসহ আশপাশের অঞ্চলেও তা অনুভূত হয়।

 

আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)