আজ বুধবার | ১৫ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও সরকারি কলেজের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ বরণ পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা, গোলাপগঞ্জের যুবক আটক ফের চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী আরিফুল নববর্ষ উদযাপনে প্রস্তুত সিলেট: নগরজুড়ে বৈশাখী আয়োজনের ব্যস্ততা কানাইঘাট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ চারজন আটক সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী’ হৃদয় গ্রেপ্তার বিয়ানীবাজারে ২৩ দিন ধরে অনুপস্থিত ইউপি চেয়ারম্যান, সদস্যরা বলছেন ‘বিদেশে’ বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারী ও শিশুসহ আহত ৭ সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত

বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও সরকারি কলেজের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ বরণ

বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও সরকারি কলেজের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ বরণ

বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় বিয়ানীবাজারবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। রঙ-বেরঙের সাজে সজ্জিত হয়ে এবং বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে শোভাযাত্রাটি বিয়ানীবাজার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। 

​উপস্থিতবৃন্দরা জানান পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে নতুন বছরে আমরা সমৃদ্ধ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করছি। বাঙালির এই ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের ঐক্যবদ্ধ রাখে।

 

অন্যদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজের পক্ষ থেকেও ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

​কলেজ অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মাঝে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য। পহেলা বৈশাখ আমাদের শেকড়ের পরিচয় দেয়। উৎসবমুখর এই পরিবেশ নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করবে।

​নববর্ষের উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। মেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের সমারোহ ছিল চোখে পড়ার মতো। শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীরা মেলার স্টলগুলোতে বাঙালি ঐতিহ্যের নানা খাবারের স্বাদ গ্রহণ করেন। বিয়ানীবাজারে প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের এসব কর্মসূচি পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)