সিলেটের গোলাপগঞ্জে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইট চাপায় সাকির আহমদ নামে এক শ্রমিক মারা গেছেন।
গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের কায়স্থগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, রোববার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের কায়স্থগ্রাম নামক স্থানে পাশে খাদে পড়ে যায়৷ এসময় ট্রাকটি ইট ভর্তি ছিলো। ট্রাকের উপরে ছিলেন নিহত সাকির আহমদ। দুর্ঘটনার সময় ইটের চাপায় সাকির আহমদ ও গাড়ির চালক গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে মারা যান সাকির আহমদ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.