আজ বুধবার | ২২ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা বড়লেখা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার

বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক

বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক

ছবিঃ সংগৃহীত


নিরাপদ ভেবে যে ব্যাংকে ঢুকেছিলেন, সেই নিরাপত্তার গল্প লেখা দেওয়ালের ভিতরেই ছিল প্রতারকের নিখুঁত ফাঁদ। শিকার হলেন এক নারী। আসল টাকা নিয়ে নকল ৮৬ হাজার টাকার নোট ধরিয়ে দিয়ে লাপাত্তা ওই প্রতারক।

 
 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির বিয়ানীবাজার শাখার ভেতরে অভিনব কৌশলে এক নারীর কাছ থেকে ৮৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক।

 

জানা যায়,  প্রায় ৪০ বছর বয়সী এক নারী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ভেতরে সোফায় বসেই তা গুনছিলেন। ঠিক তখনই এক ব্যক্তি এগিয়ে এসে টাকার বান্ডিলে জাল নোট আছে টাকাগুলো যাচাই করে দেওয়ার প্রস্তাব দেন।

 

সহজ সরল ওই মহিলা তার কথায় আস্থা রেখে টাকার বান্ডিল গুণতে দিলে প্রতারক কৌশলে আসল টাকার বদলে জাল নোটের বান্ডিল ধরিয়ে দিয়ে মুহূর্তেই স্থান ত্যাগ করে। একটু পর বিষয়টি বুঝতে পেরে হতভম্ব হয়ে পড়েন তিনি।

 

ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক আব্দুল আজিম জানান, ভুক্তভোগী ওই নারীকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)