আজ শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬

 শিরোনাম
সিলেটে টানা ৯৬ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সিলেটে লোডশেডিং বৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদীর বড়লেখায় বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল টাইগাররা কুলাউড়া সীমান্তে সক্রিয় গরু চোরাকারবা রি রা বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

সিলেটে টানা ৯৬ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সিলেটে টানা ৯৬ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সিলেট বিভাগে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে নগরের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।



শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।



পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সিলেটসহ আশপাশের এলাকায় স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



এ ধরনের ভারী বর্ষণের কারণে সিলেট মহানগরের নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় পানি নিষ্কাশনব্যবস্থা দুর্বল বা ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সেখানে ভোগান্তির আশঙ্কা বেশি।



স্থানীয় সূত্রগুলো বলছে, টানা বৃষ্টিপাত হলে নগরের সড়কগুলোতে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ার ঝুঁকিও রয়েছে অনেক এলাকায়।



এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেট অঞ্চলের হাওর ও নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি জলাবদ্ধতা বা আগাম বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং জলাবদ্ধতা-প্রবণ এলাকায় সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)