আজ শনিবার | ২৫ এপ্রিল ২০২৬

 শিরোনাম
সিলেটে হোটেল থেকে নারী-পুরুষ গ্রেফতার সিলেটে টানা ৯৬ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সিলেটে লোডশেডিং বৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদীর বড়লেখায় বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল টাইগাররা কুলাউড়া সীমান্তে সক্রিয় গরু চোরাকারবা রি রা বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ

সিলেটে হোটেল থেকে নারী-পুরুষ গ্রেফতার

সিলেটে হোটেল থেকে নারী-পুরুষ গ্রেফতার

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট নগরের একটি হোটেল থেকে এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে শুক্রবার (২৪ এপ্রিল) নগরের বন্দরবাজার এলাকার লালবাজারে অবস্থিত এলাহী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

 

তারা হলেন— আসমা বেগম (৩৫) ও মো. জুনেদ আহমদ (২৯)।

পুলিশ জানায়, আটকরা হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানের পর হোটেলটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)