আজ শুক্রবার | ০১ মে ২০২৬

বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবাসহ আটক ১ জন

বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবাসহ আটক ১ জন

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবাসহ মোঃ আব্দুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। 

 

বুধবার (২৯ এপ্রিল ) রাতে উপজেলার কোনাগ্রাম সুতারকান্দি এলাকা থেকে তাকে আটক করে।

 

আটককৃত ব্যক্তি হলেন মোঃ আব্দুল্লাহ (৩৫), তিনি বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বড়গ্রাম বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওমর ফারুক খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃত আব্দুল্লাহর কাছ থেকে ১৫ পিস ভারতীয় ইয়াবা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি টর্চলাইট এবং নগদ ৪ হাজার ৭০৫ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ৪৪ হাজার ৫০৫ টাকা।

 

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) বড়গ্রাম বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওমর ফারুক খান আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে তিনি বলেন – আসামি সহ জব্দকৃত আলামত বিয়ানীবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)