গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা বড়বাড়ী গ্রাম থেকে ছুনু মিয়া (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নি:) মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম। এ সময় তার সঙ্গে এএসআই শাহজাহান মিয়া ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ৬০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.