আজ সোমবার | ০৪ মে ২০২৬

 শিরোনাম
উচ্চতর স্কেলে উন্নীত হচ্ছেন সিলেটের ৬৭ শিক্ষক বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু বড়লেখায় ৫ হাজার ৭৬০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একজন গ্রেপ্তার বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, ঘাতক আটক গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ছুনু মিয়া গ্রেফতার দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জৈন্তাপুরে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রেফতার ২

উচ্চতর স্কেলে উন্নীত হচ্ছেন সিলেটের ৬৭ শিক্ষক

উচ্চতর স্কেলে উন্নীত হচ্ছেন সিলেটের ৬৭ শিক্ষক

দেশের বেসরকারি স্কুল ও কলেজের দুই হাজার একজন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এর মধ্যে স্কুল পর্যায়ে সিলেটের ৬০ জনসহ এক হাজার ৭৮২ জন এবং কলেজ পর্যায়ে সিলেটের ৭ জনসহ ২১৯ জন শিক্ষক রয়েছেন|

 

শনিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মে মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল| এতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাউশি অধিদপ্তরের ৯টি অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকরা অংশ নেন|

জানা গেছে, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীদের মধ্যে সিলেটের ৬০ জন, বরিশাল অঞ্চলের ২৩৬ জন, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮, ঢাকার ১৯৪, খুলনার ২৫৩, ময়মনসিংহের ২৬০, রাজশাহীর ২৮০ এবং রংপুরের ২১৩ জন রয়েছেন|

 

অন্যদিকে কলেজ পর্যায়ে উচ্চতর স্কেল পাওয়া ২১৯ জনের মধ্যে সিলেটের ৭ জন, বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬, খুলনার ৩৭, ময়মনসিংহের ২৩, রাজশাহীর ৬৩ এবং রংপুরের ১২ রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, উচ্চতর স্কেলে উন্নীত হওয়ার ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতায় ইতিবাচক প্রভাব পড়বে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)