সিলেট বিভাগেে উদ্বেগ ছড়াচ্ছে হাম ও রুবেলার সংক্রমণ।। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক বছরের এক শিশু। তার বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
এ নিয়ে বিভাগে মোট ২০ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব কনফার্মড হাম ও রুবেলার রোগী শনাক্ত হয়েছেন ১৪১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৬৩ জন রোগী।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সর্বশেষ মারা যাওয়া শিশুটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.