ছবি: সংগৃহীত
সিলেটে একদিনে লাগানো হবে ১০ লাখ গাছ আর খাল খনন বা পূণঃখনন করবেন অন্তত ৫০ হাজার মানুষ। দিন তারিখ এখনো ঠিক হয়নি।
তবে সপ্তাহখানের মধ্যে তা হয়ে যাবে। এরপর কোনদিন কোথায় গাছ লাগানো হবে আর কোথায় খাল খনন করা হবে তা জানিয়ে দেওয়া হবে। জনকল্যাণে এই কর্মসূচি সফলের লক্ষ্যে তৎপর সরকার বলে জানালেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
রবিবার (১০ মে) সিলেট জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
দেশের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং জলাশয় পুনরুদ্ধারের লক্ষ্যে গত ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে সরকার।
তারই ধারাবাহিকতায় গত ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে বাসিয়া নদী পূণঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন।
এ বিষয়ে সরকারের তৎপরতার বিস্তারিত জানাতে গিয়ে জেলা প্রশাসক সারোয়ার আলম আরও বলেন, এ ব্যাপারে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের প্রস্তুতি চূড়ান্ত। কোন খাল কোথায় খনন করা হবে, কোথায় বৃক্ষরোপণ হবে- এসব বিষয় আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে সবাইকে স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত হয়ে দেশের জন্য এই কর্মসূচি সফল করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীও এ কর্মসূচি সফলে সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.