আজ মঙ্গলবার | ১২ মে ২০২৬

বড়লেখায় এক কেজি গাঁজাসহ রবি দাস গ্রেপ্তার

বড়লেখায় এক কেজি গাঁজাসহ রবি দাস গ্রেপ্তার

ছবিঃ রিপন রবি দাস


মৌলভীবাজারের বড়লেখায় এক কেজি গাঁজাসহ রিপন রবি দাস (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে উপজেলার অহিদাবাদ চা বাগানের পাঞ্জা খানা মসজিদসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রিপন রবি দাস উপজেলার কালিকাবাড়ী চা বাগান এলাকার শিবচরণ রবিদাসের ছেলে।

 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)