আজ শনিবার | ১৬ মে ২০২৬

 শিরোনাম
বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক বিয়ানীবাজারে বন্ধুর ছুরির আঘাতে কিশোর সিয়াম খুন বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার জিলহজের প্রথম দশক, পুণ্য অর্জনের মহিমান্বিত সময় কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি এবার ঢাকায় মেয়র প্রার্থী হচ্ছেন বিয়ানীবাজারের সেলিম উদ্দিন বড়লেখায় ১২ বছরের শিশুকে বলাৎকার, মুদি দোকানদার আটক বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, চালকসহ দুজন গ্রেপ্তার সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩১

বিয়ানীবাজারে বন্ধুর ছুরির আঘাতে কিশোর সিয়াম খুন

বিয়ানীবাজারে বন্ধুর ছুরির আঘাতে কিশোর সিয়াম খুন

ছবিঃ নিহত সিয়াম আহমদ


বিয়ানীবাজারে এক কিশোরের ছুরির আঘাতে অপর আরেক কিশোর খুন হয়েছে। উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের থানাঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। দুই কিশোরই গ্রামে একসাথে চলাফেরা করতেন। তারা পরস্পর বন্ধু বলে স্থানীয় সূত্র জানায়। ঘটনার পর থেকে ঘাতক বন্ধু পলাতক রয়েছে।

 

 

এলাকাবাসী জানান, আম খাওয়াকে কেন্দ্র করে দ্বন্ধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোর তামিম আহমদ (১৪) তার বন্ধু সিয়াম আহমদ (১৫)-কে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম নিহত হয়। তার পিতার নাম আব্দুস শুকুর। আর সিয়ামের পিতা কয়েছ আহমদ।

 

 

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান জানান, আঘাতটি জোরালো এবং একদম হৃদযন্ত্রের কাছাকাছি গিয়ে লাগে।

 

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলে হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)