আজ সোমবার | ১৮ মে ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাটে দিলারা খুনের প্রধান আ সা মি গ্রে ফ তা র জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে দালালসহ আটক ১৩ সিলেটে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ৩২১ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, সিলেটে ভোক্তা অধিদপ্তরের ফার্মেসি সিলগালা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক বিয়ানীবাজারে বন্ধুর ছুরির আঘাতে কিশোর সিয়াম খুন বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার জিলহজের প্রথম দশক, পুণ্য অর্জনের মহিমান্বিত সময় কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

সিলেটে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ৩২১

সিলেটে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ৩২১

ছবিঃ সংগৃহীত


সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। তার বয়স ৯ মাস।

 
 

 

মারা যাওয়া শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়।

 


গতকাল শনিবার (১৬ মে) সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

 

 

সূত্র জানায়, আজ রবিবার (১৭ মে) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৪ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২১ জন রোগী ভর্তি আছেন। 

 

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি। 

 

 

এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩১ শিশু।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)