আজ সোমবার | ১৮ মে ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাটে দিলারা খুনের প্রধান আ সা মি গ্রে ফ তা র জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে দালালসহ আটক ১৩ সিলেটে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ৩২১ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, সিলেটে ভোক্তা অধিদপ্তরের ফার্মেসি সিলগালা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক বিয়ানীবাজারে বন্ধুর ছুরির আঘাতে কিশোর সিয়াম খুন বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার জিলহজের প্রথম দশক, পুণ্য অর্জনের মহিমান্বিত সময় কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে দালালসহ আটক ১৩

জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে দালালসহ আটক ১৩

সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে বিনা পাসপোর্টে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় ৯ নারী, ৩ পুরুষ ও এক শিশুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাচারকারী চক্রের সদস্য হানিফ নামের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

রবিবার (১৭ মে) দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলা সদর এলাকার একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

 

আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায়। এছাড়া একজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

এ ঘটনায় জড়িত পাচারকারী চক্রের সদস্য হানিফকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানাবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)