আজ সোমবার | ২৫ মে ২০২৬

গোলাপগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার

গোলাপগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার

ছবিঃ সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে গৃহবধূ ফাহমিদা বেগম মোহনা (২৫) হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম এমরানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফাহমিদা বেগম মোহনা উত্তর জাঙ্গালহাটা গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত জাহিদুল ইসলাম এমরানের স্ত্রী।

 

ঘটনার পর ঘাতক জাহিদুল ইসলাম এমরান পালিয়ে গেলে, পুলিশ অভিযান পরিচালনা করে রবিবার (২৪ মে)  বিকেল ৩ টার  দিকে সিলেটের মোঘলাবাজার থানার ইন্নাত আলীপুর এলাকা থেকে অভিযুক্ত জাহিদুল ইসলাম এমরানকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত এমরান উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল আলমের ছেলে। 

 

এ ঘটনায় হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)