ছবিঃ প্রতীকী
সিলেট মহানগরীর বালুচর এলাকায় আবারও নিজের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহীম নামের এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা। মঙ্গলবার (২৫ মে) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। এর আগে বুধবার (২০ মে) সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেফতার করেছিল পুলিশ।
আটককৃত ব্যক্তি মো. আব্দুর রহীম (৫৪)। তিনি নোয়াখালী জেলার সেনবান থানার দক্ষিণ কাদরী এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। বর্তমানে তিনি মহানগরীর বালুচর মেইন রোড এলাকায় মো. বশির আহমদের বাসায় ভাড়ায় থাকেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। তাকে শাহপরাণ (রহ.) থানায় রাখা হয়েছে। ভিকটিম মেয়ে ও তার অভিযুক্ত সৎ পিতা দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই ব্যক্তি তার নিজের সৎ মেয়েকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছেন। এই বিষয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা মিলে বৈঠক করে অভিযুক্ত ব্যক্তিকে জানালে তিনি অস্বিকার করেন। মঙ্গলবার দিন ভিকটিম মেয়েকে ফের নির্যাতন ও ধর্ষনের চেষ্টা করলে তখন এলাকার লোকজন মিলে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। তখন স্থানীয়রা মিলে অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে সৌপর্দ করেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.