আজ রবিবার | ৩১ মে ২০২৬

বিয়ানীবাজারে পেছনে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজারে পেছনে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ছবিঃ নিহত সিদ্দিকুল ইসলাম রূপক


সিলেটের বিয়ানীবাজারে নিজ বসতঘর থেকে সাদিকুল ইসলাম রূপক (৩৫) নামের এক যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (আজ) দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাদিকুল ইসলাম ওই এলাকার আব্দুল মুক্তাদির আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে নিহত রূপকের মা রাবিয়া বেগম ছেলের শয়নকক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি রূপকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ ঝুলতে দেখে চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

 

খবর পেয়ে বিয়ানীবাজার থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। মরদেহের হাত-পা বাঁধা থাকায় ঘটনাটি নিয়ে এলাকায় চরম রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

 

বিয়ানীবাজার থানা-পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখতে ইতোমধ্যে গভীর তদন্ত শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)