আজ সোমবার | ০৮ জুন ২০২৬

 শিরোনাম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ২১ত‍ম সভাপতি হলেন তামিম গোয়াইনঘাটে ‘শিশু ধর্ষণ’ চেষ্টার অভিযোগে বৃদ্ধ নূর উদ্দিন আটক রাজনগরে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক গোলাপগঞ্জে বিয়ের আড়াই মাসের মাথায় গৃহবধুর মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ বাবার সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী‘ সুমন গ্রেপ্তার গোয়াইনঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির মাইকিং গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কয়েছ গ্রেফতার সরকার ‘বেজন্মা’ হলে জামায়াতও ‘বেজন্মা’: হাবিবুরের উদ্দেশে এমপি এমরান জুমার দিন যেসব কাজ কাম্য নয় বিয়ানীবাজারে কিশোরী আত্মহত্যা ঘটনায় থানায় মায়ের দায়ের করা অভিযোগ প্রত্যাহার

গোয়াইনঘাটে ‘শিশু ধর্ষণ’ চেষ্টার অভিযোগে বৃদ্ধ নূর উদ্দিন আটক

গোয়াইনঘাটে ‘শিশু ধর্ষণ’ চেষ্টার অভিযোগে বৃদ্ধ নূর উদ্দিন আটক

আটক নূর উদ্দিন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক নুর উদ্দিন আমবাড়ি এলাকার বাসিন্দা। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিবেশী ৬ বছরের শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ওই বৃদ্ধ। এ সময় শিশুটির কান্নাকাটির শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনার সত্যতা জানতে পারেন। 

 

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

 

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে গোয়াইনঘাট থানা পুলিশ।

 

 

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

তিনি বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)