আজ সোমবার | ০৮ জুন ২০২৬

 শিরোনাম
সিলেটে বালুর নীচে জিরার চালান, যুবক আটক সিলেটের দুই ফার্মেসিকে জরিমানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ২১ত‍ম সভাপতি হলেন তামিম গোয়াইনঘাটে ‘শিশু ধর্ষণ’ চেষ্টার অভিযোগে বৃদ্ধ নূর উদ্দিন আটক রাজনগরে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক গোলাপগঞ্জে বিয়ের আড়াই মাসের মাথায় গৃহবধুর মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ বাবার সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী‘ সুমন গ্রেপ্তার গোয়াইনঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির মাইকিং গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কয়েছ গ্রেফতার সরকার ‘বেজন্মা’ হলে জামায়াতও ‘বেজন্মা’: হাবিবুরের উদ্দেশে এমপি এমরান

সিলেটের দুই ফার্মেসিকে জরিমানা

সিলেটের দুই ফার্মেসিকে জরিমানা

ছবিঃ সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে দুই ফার্মেসিকে মোট ৬৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (৭ জুন) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার, টুকের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট-এর ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হোসাইন সজীব। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দয়ার বাজারের ভূইয়া ফার্মেসী এবং টুকের বাজারের মা বাবা ফার্মেসী-এর বিরুদ্ধে ২টি পৃথক মামলা দায়ের করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত উভয় প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)