আজ রবিবার | ২১ জুন ২০২৬

হাইতিকে ৩-০ গোলেই পরাজিত করলো ব্রাজিল

হাইতিকে ৩-০ গোলেই পরাজিত করলো ব্রাজিল

ছবিঃ সংগৃহীত


বিশ্বকাপ অভিযানে শুরুটা সুখকর হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর সঙ্গে ১-১ ড্র করে হেক্সা মিশনে ধাক্কা খেয়েছে সেলেসাওরা।

 

এবার কার্লো আনচেলত্তির দলের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের আন্ডারডগ হাইতি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি ব্রাজিলের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন। 

 

 

গোল ব্যবধান
প্রতিপক্ষ হাইতি ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৫তম দল। এমন সীমিত সামর্থ্যের প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের পারফর্ম্যান্স মোটেও ঝকঝকে ছিল না। দ্বিতীয়ার্ধে তো ব্রাজিল রীতিমতো খেলার গতি কমিয়ে দিয়েছিল। প্রথমার্ধে কুনিয়া দুই গোল এবং ভিনিসিয়ুস জুনিয়র গোল করার পর আনচেলোত্তির দল গোল বাড়ানোর চেয়ে শক্তি সঞ্চয় এবং সময় পার করার দিকেই বেশি মনোযোগী ছিল। 

 

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার ফলে দলটির সঙ্গে পয়েন্ট সমান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ব্রাজিলের। সেটা যদি শেষ ম্যাচেও হয়ে যায়, তাহলে এই ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করতে না পারাটা বড় বিপদে ফেলে দিতে পারে সেলেসাওদের। কারণ গ্রুপের অবস্থান যে তখন নিশ্চিত হবে গোল ব্যবধান হিসেবে!

 

ফিনিশিংয়ের সমস্যা
কুনিয়া-ভিনিসিয়ুসের জুটি কার্যকর। কুনিয়া প্রথমার্ধেই জোড়া গোল করেছেন এবং ভিনিসিয়ুস টানা দুই ম্যাচে গোল করেছেন। বিশেষভাবে দ্বিতীয় গোলটি ছিল রীতিমতো দুর্দান্ত। প্রতি আক্রমণের সুযোগ নিয়ে ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে গিয়ে কুনিয়াকে দেখে বল বাড়ান, আর কুনিয়া বক্সের ভেতর থেকে ভারসাম্য হারিয়েও বাঁ পায়ে দুর্দান্ত শটে গোল করেন।

 

 

কিন্তু একজন প্রকৃত নাম্বার নাইনের অভাব স্পষ্ট। এই বিশ্বকাপে জাত স্ট্রাইকারহীন দল এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তবে ব্রাজিল সে পথে হাঁটতে গিয়ে তাদের দুর্বলতাই প্রকাশ করে দিচ্ছে। ভিনিসিয়ুস নিজেই একটা সহজ সুযোগ নষ্ট করেছেন। ৫৭ মিনিটে মার্কিনিওসের দুর্দান্ত লং পাস পেয়েও ভিনিসিয়ুস দ্রুত শট না নিয়ে বক্সের কিনারা দিয়ে ঘুরে ডান পায়ে কার্লার মারার চেষ্টা করেন এবং চতুর্থ গোলের সুযোগ নষ্ট করেন। 

 

মাঝমাঠ
কাসেমিরো এই ম্যাচে খেলেছেন বটে, কিন্তু তার মন্থর গতি ব্রাজিলকে ভুগিয়েছে বেশ। লুকাস পাকেতা শুরুটা করেছিলেন ভালো, তবে ট্রানজিশনে তাকেও ধুঁকতে দেখা গেছে, যে কারণে হাইতি বেশ আক্রমণ করেছে দুই অর্ধেই। ফলে এই জায়গায় সমস্যা রয়েই গেছে ব্রাজিলের, তা পরিষ্কার।

৩-০ গোলে জয় যেকোনো বিচারে স্বস্তির। তবে দলটির পারফরম্যান্স বলে দিচ্ছে, এই ব্রাজিল দলের এখনও অনেক উন্নতি করতে হবে। পুরনো সেলেসাও যুগের সেই ছন্দময় ফুটবল, সেই জোগো বনিতো এখনও অনেক দূরের পথ।

 

 

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)