আজ শনিবার | ২৭ জুন ২০২৬

 শিরোনাম
বরখাস্ত করা হলো বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যানকে বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার খেলার শেষ সময়ে গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিদায় নিল তুরস্ক গোলাপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ আজ পবিত্র আশুরা জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস বড়লেখা সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার বৈরাগীবাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে নিত‍্যপণ‍্যের তালিকা না থাকায় জনসাধারণ বিভ্রান্ত বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা : আরিফ, গৌছ, বাবর খালাস

গোলাপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩

গোলাপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩

ছবিঃ সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় জাকির আহমদ (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।



বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকির আহমদ ওই এলাকার আব্দুল মুমিনের ছেলে।


এ ঘটনায় আব্দুল মুমিন বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন।



স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাদক ব্যবসায়ী জামিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। ঘটনার দিন মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জাকির আহমদের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা টিকরবাড়ি এলাকায় জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।



খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত জামিলসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।



পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টিকরবাড়ি গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে জামাল আহমদ (৪৫), তার ছেলে সাব্বির আহমদ (২৫) ও সাদিক আহমদ (২২)।



গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় ৩জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সূত্রঃ সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)