আজ শনিবার | ১৫ আগস্ট ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে স্বামীর বসতঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু সিলেট-তামাবিল সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ সিলেটে তিন খু/ন, ছোরা উদ্ধারের পর যে বর্ণনা দিল পুলিশ বিয়ানীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩ জকিগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার মামলার আসামিসহ গ্রেফতার ৩ যেভাবে ‘রহস্য উদঘাটন’ করল পুলিশ সিলেট ট্রিপল মার্ডারের সিলেটে দম্পতি সহ তিনজন খুন, সন্দেহভাজন বাবুল আটক গোয়াইনঘাট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে নগরে নিজ বাসায় কাজের মেয়েসহ বৃদ্ধ দম্পত্তি খুন

জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

ছবিঃ সংগৃহীত


মৌলভীবাজারের জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। ছেলের কুড়ালের আঘাতে আহত বাবাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর অভিযুক্ত ছেলে সেখান থেকে পালিয়েছেন বলে জানিয়েছে জুড়ী থানা পুলিশ।

 

শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের মৃত ইরফান আলীর পুত্র।

 

একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে সুলতান আলীর সঙ্গে তাঁর ছেলে ফয়েজ মিয়ার (৩৪) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ মিয়া ঘর থেকে একটি কুড়াল এনে সুলতান আলীর মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

 

স্বজনর সুলতান আলীকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে হাসপাতালে বাবাকে রেখে অভিযুক্ত ফয়েজ মিয়া পালিয়ে যান বলে জানা গেছে।

 

ঘটনার খবর পেয়ে পরদিন শনিবার (২৭জুন) সকালে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) ও এসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)