আজ বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২ শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ জুড়ীতে রাতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা জকিগঞ্জে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সিলেট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ সাড়ে ১৭ লাখ টাকার বুঙ্গার গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’ সৌদির সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর, এবার ৫ হাজার বেশি হজযাত্রী যাবেন বাংলাদেশ থেকে

বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২

বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত


বিয়ানীবাজারে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমারের চারটি কপার কয়েলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। উদ্ধার করা কয়েলগুলোর ওজন প্রায় ৬০ কেজি। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা বলে পুলিশ জানায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা এলাকায় জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ৫ কেভিএ ট্রান্সফরমারের চারটি কপার কয়েল পাওয়া যায়।

 

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা (নম্বর ৯/২৮৩) দায়ের করা হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর বলেন, বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৫, ৩৬ ও ৪৩ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)