আজ শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬

 শিরোনাম
েশের ফুটবলে নতুন তারকার আবির্ভাব, আলোচনায় সিলেটের ফারহান আলী বিয়ানীবাজারের দেউলগ্রামে শিশু ধর্ষণ, মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে? বড়লেখায় রাতে গ্রেপ্তার, দিনেই জামিনে মুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২ শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ জুড়ীতে রাতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

বিয়ানীবাজারের দেউলগ্রামে শিশু ধর্ষণ, মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

বিয়ানীবাজারের দেউলগ্রামে শিশু ধর্ষণ, মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

ছবি: আসামী আবুল আহমদ


সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি আবুল আহমদকে (৩২) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৭টা ১৫ মিনিটে ঢাকার শেরেবাংলা নগর থানার কলেজ অব নার্সিংয়ের সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী শিশুটি বিয়ানীবাজারের দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় শিশুটিকে বাড়িতে রেখে তার মা-বাবা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এই সুযোগে আবুল আহমদ ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে শিশুটির মা-বাবা বাড়ি ফিরে এলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।

এসআরবি-৯ জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)