আজ শুক্রবার | ০৩ জুলাই ২০২৬

কানাইঘাটে স্বামী-স্ত্রী পারিবারিক কলহের জেরে সংঘর্ষে যুবক নিহত

কানাইঘাটে স্বামী-স্ত্রী পারিবারিক কলহের জেরে সংঘর্ষে যুবক নিহত

ছবিঃ সংগৃহীত


সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের করুনা সুন্দরী দীঘীর পাশের সড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত জাহাঙ্গীর আলম বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে জাহাঙ্গীর আলমের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলতে তিনি ভায়রা শামীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। এ নিয়ে বুধবার দুপুরে শামীম ও তার শশুর বাড়ির লোকজন জাহাঙ্গীরকে মারধরের চেষ্টা করলে তিনি পালিয়ে যায়।

 

নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে জাহাঙ্গীর আলম বড়বন্দ বাজারে যাওয়ার পথে করুনা সুন্দরী দীঘীর পাশে কয়েকজন তার ওপর হামলা চালায়। 

 

 

তাদের অভিযোগ, শামীম উদ্দিন, তার ভাই ডালিম উদ্দিন ও নাইম উদ্দিন, ভাগ্নে তারেক আহমদ ও শাহেদ আহমদসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহাঙ্গীর আলমকে গুরুতর আহত করেন।

 

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কানাইঘাট থানা পুলিশ। 

 

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরে জাহাঙ্গীর আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)