আজ বৃহস্পতিবার | ২০ আগস্ট ২০২৬

 শিরোনাম
বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী যুক্তরাজ্য বিয়ানীবাজারে এসএসসি-সমমান উত্তীর্ণ সহস্রাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শিবির সীমান্তে সিলেটের দুই নারীসহ ৫ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ সিলেটে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বেশি জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে জিম্মি করে ডাকাতি ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মরম আলী গ্রেপ্তার সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক: নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা সিলেটে ট্রিপল মার্ডার: বাবা-মা’র নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাইছেন চার সন্তান

সিলেটে আরেক শিশুর প্রাণহানী

সিলেটে আরেক শিশুর প্রাণহানী

সিলেটে যেন থামতেই চাইছে না শিশু মৃত্যুর মিছিল। হাম ও হামের উপসর্গ নিয়ে প্রায় প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। শনিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ল্যাব টেস্টে আরও ১০ শিশুর শরীরে হাম সনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম সনাক্ত হলো ৪১৮ জনের।

গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৬ জন শিশু ভর্তি হয়েছেন। আর এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন মোট ২৬২ জন শিশু। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ছিলেন ৮৭ জন।

গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগের মারা যাওয়া শিশুর নাম সাইফান আহমদ (৯ মাস)। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুড়া গ্রামের হুমায়ূনের ছেলে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আর এ নিয়ে সিলেট বিভাগে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। এর মধ্যে হামে ৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৮২ শিশু মারা গেছেন।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন‍্য বলা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)