আজ বৃহস্পতিবার | ১৫ অক্টোবর ২০২৬

 শিরোনাম
হ ত্যা মা/ম/লা/য় সিলেটে ধরা পড়লেন আমিনসহ ৩ জন সিলেটে ৫ প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বড়লেখায় অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ৩৯ সিলেটের যাত্রীবাহী বাসের ভাড়ার তালিকা প্রকাশ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মটর মেকানিক কিশোর হাসান নিহত গোলাপগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগ : প্রধান শিক্ষক গ্রেফতার কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক রিপন মিয়া নিহত জকিগঞ্জে দুই ব‍্যাটারীচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সাবেক মন্ত্রী নাহিদ দম্পতির সম্পদের বিবরণী চায় দুদক

সিলেটে ৫ প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সিলেটে ৫ প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ছবি: সংগৃহীত


সিলেট নগরীর উপশহর এলাকায় পচা ফল, পোড়া তেল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।


সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 
 

 

অভিযানে উপশহরের শাহজালাল জুস অ্যান্ড কফি কর্নারে পচা ও নষ্ট ফল দিয়ে জুস তৈরির প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জান্নাত লাইভ বেকারিতে খাবার তৈরিতে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পোড়া তেল ব্যবহার এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 


এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখায় পিয়াইন ফুড অ্যান্ড জুস বারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রিতে অনিয়মের অভিযোগে রায়হান জুস অ্যান্ড কফি কর্নারকে ৫ হাজার টাকা এবং পণ্যের গায়ে মেয়াদসংক্রান্ত সঠিক তথ্য না থাকায় খাজা বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিলেটজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


তিনি বলেন,অভিযান শেষে ব্যবসায়ীদের পচা ও নষ্ট ফল ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং খাবার তৈরিতে স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বৈধ অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার জন্যও সতর্ক করা হয়।



সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)