আজ সোমবার | ০৬ জুলাই ২০২৬

 শিরোনাম
একসাথে সমাহিত তিন বন্ধু, শোকে স্তব্ধ গোয়াইনঘাট রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, নিখোঁজের ‘নাটক সাজিয়ে’ থানায় জিডি স্বামীর জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভিন্ন নামে ডুগছে মাদক ইয়াবা অনুমোদন ছাড়া সাবাজপুরে গাছ কেটে বিক্রির অভিযোগ, জব্দ ৭ শতাধিক ঘনফুট কাঠ দশজনের দল নিয়ে ঘটনাবহুল ‘থ্রিলার’ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, ৩ স্কুলছাত্রের মৃত্যু বিয়ানীবাজারে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উ দ্ধা র সিলেটসহ ছয় বিভাগে তিনদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সিলেটে ৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনার সমর্থক আটক

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ছবিঃ সংগৃহীত


বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের সঙ্গে পেরে উঠল না ব্রাজিল। আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইউরোপের দেশটি। ম্যাচের অন্তিম মুহূর্তে নেইমার জুনিয়রের গোলটি হয়ে রইল শুধুই সান্ত্বনার। 

 

ম্যাচের ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে বল পাঠান ডান পাশের নিচের কোণায়। ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার সেই শট ঠেকাতে ব্যর্থ হন।

 

এটি হালান্ডের ম্যাচে দ্বিতীয় গোল এবং টুর্নামেন্টে তার সপ্তম গোল। 

ম্যাচের চতুর্থ মিনিটেই ব্রাজিলের জালে বলও পাঠিয়ে দিয়েছিল নরওয়ে। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো স্টেডিয়াম। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। তাতেই যেন প্রাণ ফিরে পায় ব্রাজিলিয়ান সমর্থকরা। আলিসনকে ফাঁকি দিয়ে অফসাইডে দেওয়া গোলটি ছিল প্যাটট্রিক বার্গের।

 

এদিকে ম্যাচের দশম মিনিটে লিড নিতে পারতো নরওয়ে। ডি-বক্সের ভেতরে ম্যাথিউস কুনহাকে ফাউল করেন নরওয়ের এক ডিফেন্ডার। ভিএআরের মাধ্যমে ফাউল ঘোষণা করে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি কিক নিতে আসেন ব্রুনো গুইমারেস। তার নেওয়া শটটি বীরত্ব দেখিয়ে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

পেনাল্টি মিসের ধাক্কা সামলে প্রথমার্ধের শেষদিকে ম্যাথিউস কুনহা এবং মার্তিনেল্লি দূরপাল্লার শটে গোল করার চেষ্টা করলেও নরওয়ের ডিফেন্ডাররা তা প্রতিহত করেন। ফলে আক্রমণের পর আক্রমণ করেও গোলহীনভাবেই বিরতিতে যেতে হয় লাতিন আমেরিকার দলটিকে।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে দুটি পরিবর্তন আনে নরওয়ে। মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ।

এদিকে ম্যাচের ৫৮তম মিনিটে কুনহা পরবির্তে এন্দ্রিককে মাঠে নামান কার্লো আনচেলত্তি। মাঠে নামার প্রথম মিনিটেই গোলে এক সুবর্ণ সুযোগ মিস করেন এই উদীয়মান ব্রাজিলিয়ান তারকা। বামপ্রান্ত থেকে আক্রমণে আসা ভিনিসিয়ুস এক দুর্দান্ত পাস দেন এন্দ্রিক করে। বল নিয়ে নরওয়ের বক্সের ভেতরে ঢুকে যান তিনি। সামনে ছিলেন কেবল গোলরক্ষক। টোকা দিয়ে বল জালে জড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলটি চলে যায় গোলবার পাশ দিয়ে।

 

৬২তম মিনিটে বক্সের খানিক বাইরে থেকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন রায়ান। এবারও নরওয়ের ত্রাতা হয়ে উঠেন গোলরক্ষক নাইল্যান্ড। এক মিনিট পরেই দুর্দান্ত এক সুযোগ নষ্ট করেন গুইমারেস।

ম্যাচের ৬৭তম মিনিটে আসে সেই মাহেদ্রক্ষণ। না, কোনো গোল হয়নি। এসময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার সঙ্গে দানিলোকেও মাঠে নামান কোচ আনচেলত্তি।

 

ম্যাচের ৭৯তম মিনিটে নিউজার্সির পুরো স্টেডিয়ামকে যেন স্তব্ধ করে দেন নরওয়ের ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। দুর্দান্ত এক হেডে আলিসনকে পরাস্ত করেন তিনি। তাতেই ১-০ গোল ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। 

 

এখানেই থামেননি হালান্ড। প্রথম গোলের ঠিক দশ মিনিট পর আরও একবার ব্রাজিলের জালে বল পাঠান তিনি। ম্যাচের ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে এক বুলেট গতির শট নেন তিনি। যা আটকাতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে একটি গোল করলেও দলের হার এড়াতে পারেননি নেইমার। ম্যাচটি শেষ হয় ২-১ ব্যবধানে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)